ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় র‌্যাবের হাতে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব—৮, সিপিসি—১, পটুয়াখালী ক্যাম্প ০২ মে ২০২১ ইং তারিখ বিকাল আনুমানিক ৬ টায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কলাপাড়া থানাধীন পশ্চিম টিয়াখালী রজোপাড়ার ফোরলেন জিরো পয়েন্ট সংলগ্ন সোহেল সরদারের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় লোক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। 


প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফারহান এর নের্তৃত্বে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক কালাম (২৫), পিতা— মোঃ চান মিয়া হাং, সাং—দক্ষিণ দৌলতপুর, ০৫ নং ওয়ার্ড, থানা—কলাপাড়াকে গ্রেফতার করেন। 


আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ২৫ (পঁচিশ) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। এলাকায় দীর্ঘ দিন যাবত গাঁজা ক্রয়/বিক্রয় করছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

ads
ads
ads

Our Facebook Page

↑